নাগরিক নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে হালুয়াঘাট পৌরসভা উদ্যোগে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেছে।
পৌরসভার সূত্রে জানা গেছে, শহরের ব্যস্ততম সড়ক, বাজার এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা বসানো হয়েছে।এসব ক্যামেরা ২৪ ঘণ্টা নজরদারির আওতায় থাকবে এবং পৌরসভার একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।এই সিসি ক্যামেরা মাধ্যমে অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
পৌর প্রশাসক জান্নাত বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ প্রবণতা কমবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।পর্যায়ক্রমে আরও প্রয়োজনীয় এলাকায় পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কমবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ বোধ করবেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর