জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা ৪৫ মিনিটে এই ভাষণ সম্প্রচারিত হবে।
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা যায়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জাতীয় ভাষণ।
মুক্তিযু্দ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রথম কর্মদিবস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে জিয়া উদ্যানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তিনি।
বিকালে সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে প্রথমবারের মতো বৈঠকও করেন তিনি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর