• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
খায়রুল আলম রফিক
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১১ রাত

জনগণের প্রতি যে প্রতিশ্রুতি তা রক্ষা করবো: মির্জা ফখরুল

ফাইল ফটো

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি তা রক্ষা করবো। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ, মূল লক্ষ্য জনগণের সেবা করা। সকলের সহযোগিতায় বিদ্যমান সমস্যাগুলো নির্মূল করা হবে এবং যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে।

আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ও প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী সরকার পরিচালনায় কাজ করবো। মানুষের যে সমস্যা ছিল সরকার সেই সব সমস্যা নিয়ে কাজ করবে। কৃষকের সমস্যা মেহনতি মানুষের সমস্যা, কর্মজীবী নারীদের সমস্যা, বেকার সমস্যাসহ অন্যান্য সমস্যা নিয়ে কাজ করবে সরকার।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি যতটা খারাপ ভাবা হচ্ছে ততটা না। এছাড়া, মব কালচারও থাকবে না, আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে। সর্বোপরি আমাদের ওপর প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবো। সব কিছুর ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]