• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৩ রাত

সিরাজগঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জের কাজিপুরে চাঁদা না দেয়ায় রকিবুল হাসান ভুট্টো নামে এক ব্যবসায়ী বেধড়ক মারপিট করে হত্যা চেষ্টা করা হয়েছে। ব্যবসায়ী ভুট্টো বর্তমানে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী হাসপাতালে ভর্তিবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বুধবার বিকেলে কাজিপুর উপজেলার মেঘাই বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে সংবাদ সম্মেলন করে আহত ভুট্টোর স্বজনরা এ অভিযোগ করেন।

ভুক্তভোগী বড় ভাই শাহিন তালুকদার জানান, রকিবুল হাসান ভুট্টো চাল,ডালসহ বালু ব্যবসা করে। কয়েকদিন যাবত মেঘাই এলাকার সাবেক মেম্বর ও চাল কালোবাজারী সোলায়মানের নির্দেশে বিএনপি নেতা মিজানুর রহমান বাবলুর ছেলে সুমন চাঁদার দাবীতে ভুট্টোকে হুমকি দিয়ে আসছিল। কিন্তু সে চাঁদা দিতে অস্বীকার করে। এ অবস্থায় ১৫ ফেব্রুয়ারী সকালে আবারও মোবাইল ফোনে ৫ লাখ টাকা চাঁদার দাবি করেন এবং না দিলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। ওই দিন বিকেলে ভুট্টো বাসযোগে কাজিপুর থেকে সিরাজগঞ্জ যাবার পথে পাটাগ্রামের অদুরে দুবলাই ব্রীজের কাছে পৌছলে সুমন বাসটির গতিরোধ করে ভুট্টোর মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরন করে যমুনা নদীর ধরে নিয়ে বেধড়ক মারপিট করে মৃত্যু ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্বজনদের অভিযোগ, মেঘাই বাজারের সাবেক মেম্বর সোলায়মান হোসেন কালো বাজারী ব্যবসায়ী। তিনমাস আগে প্রশাসন তার গুদামে অভিযান চালিয়ে চাল জব্দ করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে সে দুইমাস জেল খেটে একমাস আগে বের হয়। চালগুলো ভুট্টো ধরিয়ে দিছে এমন অভিযোগ তুলে সোলায়মান মেম্বর ও সুমন চাঁদা দাবী করে । আর সেই টাকা না দেয়ায় সোলায়মান মেম্বর ও বিএনপি নেতা মিজানুর রহমান বাবলুর ছেলে সুমনের সাথে ষড়যন্ত্র করে ভুট্টোকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। বর্তমানে সন্ত্রাসীরা মামলা না করার জন্য হুমকি দেয়ার কারনে সকলেই বাড়ী ছাড়া রয়েছে। তাদের অভিযোগ ৫ আগষ্টের পর সুমন ও তার বাবার চাঁদাবাজির কারনে বিএনপি থেকে মিজানুর রহমানকে অব্যাহতি দেয়া হয়েছিল। পরবর্তীতে মুচলেকা দেয়ায় তার অব্যাহতি তুলে নেয়া হয়। গত ১২ ফেব্রুয়ারী নির্বাচনের পর থেকে আবারো মিজানুর রহমান বাবলু ও তার ছেলে সুমন দলবলসহ সন্ত্রাসী কর্মকান্ডসহ চাঁদাবাজি শুরু করেছে। এ অবস্থায় ভুক্তভোগীরা সোলায়ামন মেম্বর, সুমনসহ দোষীদের দ্রুত গ্রেফতারপুর্বক শাস্তি দাবী জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ছোট ভাই আরিফ তালুকদার, আবু তাহের, মো: লিজা, খোকনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]