• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ রাত

নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত অন্তত ৩৮, আহত ২৭

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন সিসা খনি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই বিস্ফোরণে আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্লাটো রাজ্যের শাসক আলহাজি আলিয়ু আদামু ইদ্রিস বলেছেন, বাশার জেলার কাম্পানিন জুরাক খনিতে বিস্ফোরণে ৩৮ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

তিনি বলেছেন, ‌‌‘‘খনিতে গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে এবং আরও প্রায় ২৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’’

পার্শ্ববর্তী আরেকটি খনিতে কর্মরত খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি এএফপিকে বলেছেন, নিহতদের সবাই খনির ভেতরে মাটির নিচে থাকা গর্তে কাজ করছিলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিস্ফোরণ ঘটে।

টেলিফোনে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, আমরা খনিস্থলের কাছেই ছিলাম। লোকজন খনির গর্তের ভেতরে ছিল। হঠাৎ করেই সেখানে গ্যাস বিস্ফোরিত হয়।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে অতীতেও এ ধরনের প্রাণঘাতী খনি দুর্ঘটনা ঘটেছে।

গত সেপ্টেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যে ভারী বৃষ্টির সময় একটি অবৈধ খনিতে ভয়াবহ পাথর ধসের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হন।

সূত্র: এএফপি।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]