প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, রাষ্ট্র পরিচালনায় দলীয় প্রভাব বা জোর-জবরদস্তি নয়, আইনের শাসনই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তিনি ভাষণে বলেন, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাজার হাজার শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশ ও জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। স্বাধীন ও ত্রাণমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জবাবদিহিমূলক একটি নতুন সরকার কার্যক্রম শুরু করেছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার পুনঃস্থাপনের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যেকোনো ধর্ম-বর্ণ বা দল-মত নির্বিশেষে এই দেশ আমাদের সবার। আমাদের লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, স্বনির্ভর ও মানবিক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি, দুঃশাসন, ভঙ্গুর অর্থনীতি ও আইন-শৃঙ্খলার অবনতি মধ্য দিয়ে সরকার কাজ শুরু করেছে। জনগণের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করা সরকার প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে।
তিনি আরও বলেন, জুয়া ও মাদকের বিস্তারকে বর্তমান আইন-শৃঙ্খলার অবনতির মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কার্যক্রম চালাবে বিধিবদ্ধ নীতি ও নিয়মে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর