রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নাটোর জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন বাজার ও দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ।
এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে দুটি দোকানের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাহে রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ব্যবসায়ী আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর