জুলাই হত্যাকাণ্ডের বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আরও জানান, বর্তমান বিএনপি সরকার থেকে এ বিষয়ে 'গ্রিন সিগন্যাল' পাওয়া গেছে।
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জুলাই হত্যাকাণ্ডের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দিয়েছেন মিরপুর এলাকার শহীদ ফজলে রাব্বির বাবা এবং শহীদ তানহার বাবা। শহীদ দুইজনের নির্মম মৃত্যুর বর্ণনা তুলে ধরেন তারা।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ট্রাইব্যুনাল-১ র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি ধার্য করেন। এছাড়াও গাজীপুরে গুম করে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ২ মার্চ ধার্য করা হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর