• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২১ বিকাল

সংসদ ভোটের সিসি ক্যামেরার ভিডিও সংরক্ষণের নির্দেশ ইসির 

ফাইল ফটো

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সংযুক্ত ভোটকেন্দ্রগুলোর ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের আগের দিন ও ভোটের দিনের ধারণকৃত এসব ভিডিও ভবিষ্যতে প্রয়োজনে প্রমাণ হিসেবে ব্যবহারের লক্ষ্যে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিত নির্দেশনা দিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বিগত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সম্বলিত ভোটকেন্দ্রসমূহের ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহনের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমানক হিসেবে ব্যবহারের নিমিত্ত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ভোটগ্রহনের পূর্বের দিন ও ভোটগ্রহনের দিন সিসি ক্যামেরায় ধারণকৃত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের নিমিও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভোটের আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ শতাংশ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ছিলো।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]