ইরানের সঙ্গে আলোচনা চালানোর খবর অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চলমান সংকটের সমাধান খুব শিগগিরই হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে, ইরানের সামরিক বাহিনীর আক্রমণাত্মক প্রতিরক্ষানীতি গ্রহণের ঘোষণা, উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলা এবং সৌদি আরবে ড্রোন হামলায় হতাহতের ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আলোচনার খবর নাকচ ট্রাম্পের
ইরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে কি না, সে বিষয়ে ট্রাম্প আলোচনার খবর অস্বীকার করেছেন। তবে সংকটের একটি সমাধান ‘খুব শিগগিরই’ আসবে বলে মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্পের বক্তব্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার ইঙ্গিত থাকলেও দুই দেশের মধ্যে আলোচনার বিষয়ে স্পষ্টতা তৈরি হয়নি।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর