বিশ্ব বাজারে বৃহস্পতিবারও স্বর্ণের দাম বাড়তে থাকে। স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,০১২.৮৩ ডলারে পৌঁছেছে। এপ্রিলে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,০৩১.২০ ডলারে দাঁড়িয়েছে। খবরটি জানিয়েছে রয়টার্স।
এর আগে আগের সেশনে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকছেন। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ মুদ্রানীতির দিকনির্দেশনাও মূল্যায়ন করছেন।
বাজার বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে স্বর্ণের চাহিদা সাধারণত বৃদ্ধি পায়। কারণ বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে তুলনামূলক নিরাপদ বিনিয়োগে অর্থ স্থানান্তর করেন।
এদিকে ফেডারেল রিজার্ভের সুদের হার-সংক্রান্ত ভবিষ্যৎ অবস্থানও স্বর্ণবাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। সুদের হার কমার সম্ভাবনা থাকলে স্বর্ণের আকর্ষণ বাড়ে, আর কড়াকড়ি নীতি থাকলে দাম চাপে পড়ে।
পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও মার্কিন মুদ্রানীতির ইঙ্গিতই এখন স্বর্ণবাজারের প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর