পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহের বিভিন্ন বাজারে ব্যাপক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্যতালিকা, মজুদ পরিস্থিতি ও বিক্রয় কার্যক্রম তদারক করেন।
এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং অতিরিক্ত দামে বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণার বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকির ফলে রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক ও সহনীয় থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর