ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি/২৬) উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির বহন করা কালো রঙের দুটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি ব্যাগে ৪ কেজি করে গাঁজা রাখা ছিল। গ্রেপ্তারকৃতরা হলেন —আব্দুল কাইয়ুম (৩৮), পিতা: মৃত আব্দুস শহীদ, গ্রাম: ছয়সিঁড়ি, থানা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ এবং সেলিম মিয়া (৪৫), পিতা: মৃত কালু মিয়া, গ্রাম: ভাইটকান্দি, থানা: ফুলপুর, জেলা: ময়মনসিংহ।
পুলিশ আরও জানায়, আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় পূর্বে একটি মাদক মামলা রয়েছে।এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবারই তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর