একদিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর-এর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল ছিল গারো পাহাড় এলাকা, যা নেত্রকোনা জেলার অন্তর্গত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে দেশের বিভিন্ন স্থানে এই মৃদু কম্পন অনুভূত হয়।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানীর আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ১২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। নেত্রকোনার দুর্গাপুর ও গারো পাহাড় সীমান্তবর্তী এলাকায় ভূ-পৃষ্ঠের গভীরে এই কম্পনের সৃষ্টি হয়।
৩.৬ মাত্রার এই ভূমিকম্পকে ‘মৃদু’ হিসেবে বিবেচনা করা হলেও এর কম্পন উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। এতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়।
উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ছাতক উপজেলায় রিখটার স্কেলে ৪.১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর দুই দিনের ভূমিকম্পের ঘটনায় উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর