• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৮ দুপুর

‘হ্যাঁ’ স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

ছবি: সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আমরা শপথ গ্রহণ করেছি। হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। স্বাভাবিকভাবেই সংসদে সংশ্লিষ্ট বিল উপস্থাপন করা হবে। ‘হ্যাঁ’-এর শপথের জন্য আলাদা কোনো প্রয়োজন নেই; এটি স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হবে। এটিই হলো জুলাই সনদ।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “যারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন, তাদের উচিত এই ধরনের আচরণ থেকে বিরত থাকা। ‘মব’ বা বিশৃঙ্খল পরিবেশ গড়ে তোলা বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে।”

এ্যানি যোগ করেন, “সরকার এবং দেশের সহায়তায় কাজ করা উচিত। কেউ যদি এর বাইরে কিছু করার চেষ্টা করেন, তার দায়-দায়িত্ব তাদের নিজের ওপর বর্তাবে।”

তিনি আরও বলেন, “যেখানে ‘না’ ভোট এসেছে, সেই অনুযায়ী সংসদে বিষয়টি উপস্থাপন ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। যেখানে নোট অব ডিসেন্ট রয়েছে, সেখানে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে যারা আইন বিশেষজ্ঞ রয়েছেন, তারা বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমাদেরও বিষয়টি পরিষ্কারভাবে বোঝার প্রয়োজন।”

তিনি আরও বলেন, সরকারকে কীভাবে সহযোগিতা করতে পারেন, দেশটাকে কীভাবে আন্তরিকতার মধ্য দিয়ে এগিয়ে নিবেন, সেই বিষয়ে কথা বলা দরকার। মতপথ ভিন্ন থাকতে পারে, সব ইস্যুতে বিরোধীতা করতে হবে, এমন অবস্থান থেকে পিছিয়ে এসে আমার মনে হয় দেশটা গড়ার জন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজে মনযোগী হওয়া দরকার। 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]