ময়মনসিংহের ফুলবাড়িয়ায অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান মিলন বলেন,ভাষা আন্দোলন আমাদের দেশপ্রেম শেখায়। নৈতিকতা, সততা ও যোগ্যতার সাথে নিজের দায়িত্ব পালন করার নামই হচ্ছে প্রকৃত দেশ প্রেম।
তিনি আরও বলেন,বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষা নিয়ে সন্তানদের মধ্যে চর্চা থাকলে বেকারত্ব থাকতো না। বাসা দিবস হউক ঐক্যের। প্রসঙ্গক্রমে তিনি এসময় ফুলবাড়িয়ার উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
এম আর মতিন এর পরিচালনায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন, ওসি সাইফুল্লাহ সাইফ,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ যোবায়ের হোসেন,উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম প্রমূখ। পরে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর