• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫৮ দুপুর

কত পরিবার ফ্যামিলি কার্ড পাবে, জানালেন তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেশে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামী মাস থেকে কার্যক্রম শুরু হবে এবং প্রথম পর্যায়ে নগদ অর্থ প্রদান করা হবে। এই কার্ডের মালিক হবেন মোট ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনও আপস করেনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালানো বাংলাদেশের মানুষের মূল চেতনায় গভীরভাবে নিহিত।

তিনি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, ক্ষমতা দখলের একমাত্র পথ হলো নির্বাচন। গণমাধ্যমকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হবে, এবং কোনো গোষ্ঠীর পক্ষপাতমূলক হস্তক্ষেপ করা হবে না।

মন্ত্রী আরও সতর্ক করেছেন যে, প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না এবং রাজনৈতিক নেতাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান ও বীর মুক্তিযোদ্ধা এবং ভাষা সৈনিকরা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]