• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৭ দুপুর

বগুড়ার শেরপুরে বিশেষ অভিযানে ২০ জন গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারি পরোয়ানা, মাদক মামলা ও মোবাইল কোর্টের সাজাসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৩ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) কর্তৃক সাজাপ্রাপ্ত ৭ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় (ধর্তব্য অপরাধ নিবারণকল্পে) ৮ জনসহ মোট ২০ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

মাদক মামলায় গ্রেফতার আসামীরা হলেন, উপজেলার বন মরিচা (মধ্যপাড়া) গ্রামের হাছেন সরকারের ছেলে রানা সরকার (২৬) ও একই গ্রামের আমির সরকারের ছেলে আসাদ সরকার (২৪)। গ্রেফতারি পরোয়ানাভুক্ত (সিআর) আসামি, চন্ডীপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে শিপন আলী, বেটখৈর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী মিম আক্তার এবং সোলাকুড়ি গ্রামের মোজাম সেখের ছেলে সোহাগ সেখ (৩২)। ১৫১ ধারায় আটককৃতরা হলেন, হাপুনিয়া গ্রামের খয়রাত আলীর ছেলে মিলন আলী (৩২), বন মরিচা গ্রামের জাফর আলী আকন্দের ছেলে পলাশ আলী আকন্দ (৩৫), আমিনপুর গ্রামের শ্রী সুরেশ চন্দ্র সিংয়ের ছেলে শ্রী হিরালাল সিং (৩২), একই গ্রামের গোবিন্দ চন্দ্র সিংয়ের ছেলে শ্রী রঞ্জিত কুমার (৩০) ও ইদ্রিস আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫)। এছাড়া হামছায়াপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মনির হোসেন (২৯), সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার লক্ষিপুর গ্রামের আব্দুস সোবাহানের ছেলে আব্দুল হালিম (৩১) এবং একই থানার সোনামুখী গ্রামের মৃত কোরবান আলীর ছেলে শাহজাহান আলী (৫৫)। মোবাইল কোর্ট কর্তৃক সাজাপ্রাপ্তকৃতরা হলেন, চন্ডেশর গ্রামের জামাত আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০), চর ঘিনাই গ্রামের মোজাহার আলীর ছেলে সাব্বির হোসেন, কল্যাণী গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে জামাল হোসেন (৪০), চর কল্যানী গ্রামের আজাহার মন্ডলের ছেলে ওবাইদুল হক (২৮), একই গ্রামের বেলাল ফকিরের ছেলে সজিব ফকির (২১), মজনু মন্ডলের ছেলে জুয়েল (৩৫) এবং চর ঘিনাই গ্রামের আখের আলীর ছেলে খোরশেদ আলম (৩৫)।

শেরপুর থানা অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী বলেন, গ্রেফতারকৃতদের শনিবার দুপুরের দিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]