• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৩ সকাল

শিক্ষকদের বদলি বিষয়ে নতুন খবর জানাল মাউশি

ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর লক্ষ্যে স্বয়ংক্রিয় সফটওয়্যারভিত্তিক বদলি নীতিমালার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বদলির প্রয়োজনীয়তা বিবেচনায় একটি নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যার’-এর মাধ্যমে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

এদিকে অনলাইনভিত্তিক বদলি কার্যক্রম বাস্তবায়নে নতুন অগ্রগতি হয়েছে। চলতি মাস থেকেই শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর একটি সূত্র জানায়, বদলি সফটওয়্যারের ডেমো গত সপ্তাহে চূড়ান্ত হওয়ার কথা থাকলেও কিছু কারণে তা সম্ভব হয়নি। চলতি সপ্তাহে আবারও ডেমো প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে মাউশি।

মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সফটওয়্যারের ডেমো প্রদর্শনীর সভার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামীকাল রোববার সভার তারিখ নির্ধারণ হতে পারে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, চলতি সপ্তাহেই সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন পাওয়া যেতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)-এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির কোনো সুযোগ ছিল না। তারা কেবল গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে এ সুযোগ বন্ধ করা হয়।

পরে বদলির দাবিতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বদলি নীতিমালা প্রণয়ন করে। তবে রিট মামলা, সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা সংশোধনসহ বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। সর্বশেষ সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত না হওয়ায় কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

অবশেষে বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা চূড়ান্ত অনুমোদন পেলে এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]