নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, বৈশাখে ঝড়-বৃষ্টি থাকে, এজন্য পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নিজ দপ্তরের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রহমানেল মাছউদ বলেন, বৈশাখে সাধারণত ঝড়-বৃষ্টি হয়। তাই আমরা বৈশাখের আগে এ দুইটি আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছি।
তিনি আরও বলেন, উপনির্বাচন নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। তফসিল ঘোষণার বিষয়ে কমিশন সময় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনগত প্রক্রিয়া মেনেই নির্বাচন আয়োজন করা হবে।
উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থাও বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে প্রবাসী ও অনুপস্থিত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়া তা শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এদিকে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন। আইন অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে এই আসনের ভোট করতে হবে। এক্ষেত্রে পূর্বে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।
মাসুম/সাএ
সর্বশেষ খবর