ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা চলছে।
গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী এই ভ্রাম্যমাণ বইমেলায় বিভিন্ন প্রকাশনীর বই প্রদর্শনী রাখা হয়েছে। মেলাটি ঘিরে বইপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, বই মানুষকে আলোকিত করে এবং একটি প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানান এবং এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান সহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে অতিথিরা বইমেলার কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিন দিনব্যাপী এই ভ্রাম্যমাণ বইমেলায় পাঠকদের জন্য নানামুখী বই ও পাঠবান্ধব আয়োজন রাখা হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে বইপড়ার আগ্রহ সৃষ্টি এবং সাহিত্যচর্চা বিস্তারে এই মেলা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজক ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর