• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ রাত

প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ এলাকায় ইকবাল হোসেইন, পেলেন গণসংবর্ধনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় সফর করেছেন। রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে সড়কপথে গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে পৌঁছালে দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। পরবর্তীতে তিনি রামগোপালপুর, বালুয়াপাড়া, শাহগঞ্জ বাজার, ভুটিয়ারকোনা, সহনাটি ও সিধলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সফরের একপর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় আমাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে যে সম্মান দিয়েছেন, তার কৃতিত্ব গৌরীপুরবাসীর। আপনাদের সমর্থন ও ভালোবাসাই আমাকে এ দায়িত্ব পালনের সুযোগ এনে দিয়েছে।” তিনি আরও বলেন, “এলাকার সার্বিক উন্নয়নে আপনাদের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সবার দোয়া কামনা করছি।”

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্যসচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহমেদ, শাহজাহান কবির হিরা, শোয়েব মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]