প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা সেনানিবাস-এর সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি বাহিনীগুলোর প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
দাপ্তরিক সফরের বিশেষ অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিজ হাতে পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী তাদের নতুন পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ গ্রহণ করেন।
এ সময় প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনী আগামীতেও সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর