আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫ টার দিকে সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েরুজ্জামান খায়ের গ্রুপ ও খলিল মোল্লার গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার ভোরে সেহরির পর খায়ের গ্রুপের লোকজন খলিলের বাড়িতে গিয়ে হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের তিনজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যায়।
নিহতরা হলেন- বড়কুলা গ্রামের খলিল গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও ভাতিজা ফেরদৌস শেখ ও তার ছেলে মুন্না শেখ। অপরদিকে সাবেক চেয়ারম্যান খায়েরুজ্জামান খায়ের গ্রুপের সদস্য ওসিবুর মিয়া নিহত হয়েছেন।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন,এলাকার পরিস্থিতি সাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর