• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৫ বিকাল

জুড়ীতে নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিনের মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু জুড়ী উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দাস, উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, সাগরনাল ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শরফ উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, জামায়াত নেতা লুৎফুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সদস্য কল্যাণ প্রসূন চম্পু, হারিস মোহাম্মদ, যুবদল নেতা দিবাকর দাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমেদ প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের অধ্যক্ষ ফারহানা সাম‌ছি চৌধুরী, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাস, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাছিরপুর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার, রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমিত সিংহ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা বিবি কুলসুম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা সুধীন্দ্র চন্দ্র দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্রধর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুজাউদ্দৌলা, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, জায়ফরনগর মহিলা দাখিল মাদ্রাসার সহ সুপার মুফতি সাইফুল ইসলাম জামাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিম, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে আমরা কাজ শুরু করেছি। এসময় তিনি আরো বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জুড়ী উপজেলা একটি মডেল উপজেলায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমি বড়লেখা-জুড়ীর সার্বিক উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]