সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মুল্যের ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করছে র্যাব-১২ সদস্যরা । এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারি, দিনাজপুরের বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩১)।
সোমবার বেলা ১২ টার দিকে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আহসান হাবিব।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত (২২ ফেব্রুয়ারী) রবিবার রাত সাড়ে ১০ টার দিকে র্যাব ১২ এর আভিযানিক দল সিরাজগঞ্জ যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এছাড়াও তার মাদকদ্রব্য কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং ১টি ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর