ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের যাত্রা সুবিধাজনক করতে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
বছরের মতো এবারও দুই অঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি আলাদাভাবে হবে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকালেই, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।
এবার ঈদে ৫ জোটা-২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
কুশল/সাএ
সর্বশেষ খবর