আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় আসন্ন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।
বগুড়া পৌর এলাকা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হচ্ছেন জেলার সিনিয়র জেলা জেলা নির্বাচন কর্মকর্তা। এ আসনের ভোটে বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে।
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদে একই সঙ্গে একাধিক আসনের পদে থাকার বিধান না থায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে তা শূণ্য ঘোষণা করে ইসি। এরপর সেখানো উপ-নির্বাচনের তফসিল দিল সংস্থাটি।
এদিকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর -৩ আসনের সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হচ্ছে জেলা নির্বাচন কর্মকর্তা। এছাড়া শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোটের সকল কার্যক্রম স্থগিত করে ইসি। ফলে সেখানে নতুন তফসিল দিয়ে ভোট নিচ্ছে সংস্থাটি। এক্ষেত্রে আগের বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের প্রয়োজন নেই।
তফসিল অনুযায়ী, দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ৫ মার্চ। আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ই মার্চ। এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর