রাজবাড়ীর পাংশা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পাশে মার্কেট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে মার্কেট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশীদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন বিষয় নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর