ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ টি সংসদীয় আসনের সকল প্রার্থীর নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়ে সকল রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের ব্যয়ের রিটার্ন গ্রহণ করে ২৫ মার্চের মধ্যে ইসি সচিবালয়ে পাঠাতে বলেছে সংস্থাটি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এ সংক্রান্ত চিঠি সকল রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীগণের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং অফিসারের নিকট ব্যয়ের রিটার্ন দাখিলের বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীগণের নাম, ঠিকানা সম্বলিত গেজেট গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে।
এতে আরও বলা হয়েছে,প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কর্তৃক ব্যয় বিবরণী দাখিল নিশ্চিতকরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারিকৃত পরিপত্র-১৮ অনুসারে কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এছাড়া নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলকৃত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্ব-স্ব নির্বাচনি ব্যয়ের রিটার্ন এর তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হল।
মাসুম/সাএ
সর্বশেষ খবর