• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৯ বিকাল

বিএনপি-এনসিপি দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সমর্থক ও বিএনপি সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচন পরবর্তী সময়ে প্রকল্প বাজার এলাকায় পরিদর্শনে আবদুল হান্নান মাসুদ গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।এই হামলাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, নোয়াখালী-৬ আসনে সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়িবহর যোগে প্রকল্প বাজার এলাকা অতিক্রম করার সময় এনসিপি ও বিএনপির লোকজন লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের মধ্যে অতর্কিত হামলা পাল্টা হামলা হয়। একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।পরে আবদুল হান্নান মাসুদের সমর্থকরাও লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি কার্যালয় ও নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ সময় মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় আবদুল হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগ নেতা বেলাল মাঝির নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা আমাদেরকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের উপর হামলার চালায় এবং আমাদের ৫ জনের অধিক লোককে তারা অবরুদ্ধ করে রাখে এবং ৩০ জনকে আহত করে। গাড়ি বহরে থাকা দশটির অধিক মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর চালায়। পুলিশের উপস্থিতিতে তারা এ হামলা চালালে ও পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি।বিএনপির সমর্থকরাও হামলায় অংশ নেন বলে অভিযোগ করেন আবদুল হান্নান মাসুদ।

এ বিষয়ে নোয়াখালী হাতিয়া চানন্দী ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন জানান, প্রকল্প বাজারে আমরা আমাদের বিএনপির অফিসে বসা অবস্থায় ছিলাম। আবদুল হান্নান মাসুদের সমর্থকরা হঠাৎ দেশীয় অস্ত্রসহ আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে। অফিস ভাংচুর করে। অনেককে কুপিয়ে আহত করেছে।আহতরা হলেন চানন্দি ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর, যুবদলের সহ-সভাপতি জাহের, স্বেচ্ছাসেবকদলের সভাপতি নুরুল করিম দিদার, যুবদল নেতা মোবারক, জুয়েলসহ অনেকে।আহতরা হাসপাতালে চিকিৎসকরা নিচ্ছে। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান বিএনপি এ নেতা।

এ বিষয়ে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, বিষয়টি শুনে সেখানে অতিরিক্ত পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]