ফরিদপুরের ভাঙ্গায় বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ গ্যাস ডিপোতে আর্থিক জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম।ভাঙ্গা পৌরসভার নূরপুর এলাকায় গ্যাসের ডিপোসমূহে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম জানান, মোবাইল কোর্টে মেসার্স ইহান এন্টারপ্রাইজের এর ম্যানেজার রিয়াজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ছয় হাজার টাকা এবং মেসার্স হাবি এন্টারপ্রাইজ এর ম্যানেজার মিলন হোসেনকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, বোতলজাত গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনতে আজ বিভিন্ন গ্যাস ডিপোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি ডিপোতে আর্থিক জরিমানার করা হয়। এসময় তাদেরকে সকল গ্যাস সিলিন্ডার ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয় এবং ধার্যকৃত মূল্যের বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি না করতে বলা হয়। তিনি বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর