ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চিথলিয়া গ্রামের অসহায় আমিরুল ইসলাম ও অসুস্থ জেসমিন বেগম দম্পত্তির জন্য নির্মিত একটি টিনসেট ঘরের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি/২৬) তাক্ওয়া অসহায় সেবা সংস্থার উদ্যোগে নির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা।
দীর্ঘদিন ধরে খড়, পলিথিন ও পুরোনো টিনে ঘেরা জরাজীর্ণ ঝুপড়িতে তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তারা। দিনমজুরি করে কোনোমতে চলা সংসারে জেসমিনের অসুস্থতা পরিস্থিতি আরও কঠিন করে তোলে। মানবিক ব্যক্তিদের সহায়তায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরলেও নিরাপদ আশ্রয়ের অভাব ছিল। এ অবস্থায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সংস্থাটি তাদের নিজস্ব জমিতে ১৬×১০ ফুটের একটি টিনসেট ঘর নির্মাণ করে দেয়।
নতুন ঘর পেয়ে আনন্দ প্রকাশ করে আমিরুল বলেন, “এখন অন্তত সন্তানদের নিয়ে নিরাপদে থাকতে পারব।” ইউএনও সাদিয়া ইসলাম সীমা এ উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত উল্লেখ করে বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সংস্থার প্রতিষ্ঠাতা তপু রায়হান রাব্বি জানান, এটি তাদের নির্মিত পঞ্চম ‘স্বপ্নের ঘর’।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর