• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৬ দুপুর

বরিশাল-ফরিদপুরে ক্রেতাদের হাতে ওয়ালটনের উপহারের পণ্য হস্তান্তর

ছবি: সংগৃহীত

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও ফরিদপুরের ১৩ ক্রেতার পাওয়া উপহারের এসি, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হয়েছে।

ফরিদপুরে উপহার প্রাপ্তদের মধ্যে ক্রেতা ওয়াজমিন মাহমুদ ও মীর নজরুল ইসলাম প্রত্যেকে একটি করে ফ্রিজ কিনে উপহার হিসেবে পেয়েছেন আরেকটি করে নতুন ফ্রিজ। অন্যদিকে, ক্রেতা রিদওয়ান আমিন ও রিতা আক্তার একটি করে ওয়ালটন টেলিভিশন কিনে ফ্রি পেয়েছেন আরেকটি করে টেলিভিশন।

এছাড়া বরিশালের উপহারপ্রাপ্ত ক্রেতাদের মধ্যে কর কর্মকর্তা হাসনাইন, নাসরিন আক্তার, বিথি ফ্রিজ কিনে পেয়েছেন আরেকটি করে ফ্রিজ, ফোরকান আলী হাওলাদার এসি কিনে পেয়েছন আরেকটি এসি ফ্রি, আসিব রায়হান এলইডি টেলিভিশন কিনে পেয়েছেন আরেকটি এলইডি টিভি, মাসুদ রানা এলইডি স্মার্ট টেলিভিশন কিনে উপহার হিসেবে পেয়েছেন আরেকটি টিভি। এদিকে ফ্রিজ কিনে আলতু মাতব্বর উপহার হিসেবে পেয়েছেন টেলিভিশন। তাছাড়া ফ্রিজ কিনে মো. ইব্রাহিম, আল আমিন ও রনি গোমস্তা পেয়েছেন আরেকটি করে ফ্রিজার।

সোমবার (২২ ফেব্রুয়ারী) ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ ওয়ালটন প্লাজায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সৌভাগ্যবান ক্রেতাদের হাতে ওই উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া এর আগের দিন রোববার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আনুষ্ঠানিকভাবে বরিশালের ক্রেতাদের হাতে তাদের প্রাপ্য উপহারের পণ্য তুলে দেয়া হয়। উভয় অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম।

উল্লেখ্য, দেশজুড়ে চলছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। গত বছরের ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের এই সিজনে দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার। সারা দেশে প্রতিদিন অসংখ্য ক্রেতার হাতে উপহারের ফ্রি পণ্য তুলে দিচ্ছেন ওয়ালটন কর্তৃপক্ষ। চিত্রনায়ক আমিন খানের হাত থেকে উপহার পেয়ে আনন্দে আপ্লুত ক্রেতারা। আমিন খান বলেন, ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন কোটি কোটি টাকার পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা। ওয়ালটন গ্রাহকদের দেওয়া কথা রাখে তার প্রমাণ আজকের অনুষ্ঠান। এসময় তিনি সবাইকে দেশীয় ব্র্যান্ডের পণ্য কেনার আহ্বান জানান।

অনুষ্ঠানে ফিরোজ আলম বলেন, ওয়ালটন ব্র্যান্ডের প্রতি আস্থা ও ভালবাসা থেকেই সবাই পণ্য কেনেন। কোম্পানিও ক্রেতাদের ভালবাসার প্রতিদান হিসেবে পুরস্কারের আয়োজন করে থাকে। সবাইকে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে থাকার আহবান জানান তিনি।

উপহারপ্রাপ্ত কর কর্মকর্তা মো. হাসনাইন বলেন, তার পরিবার ও অন্যান্য আত্মীয়-স্বজন দীর্ঘদিন ধরে ওয়ালটনের পণ্য ব্যবহার করে আসছেন। গুণগত মান ও ক্রয় পরবর্তী সহজলভ্য সার্ভিস ব্যবস্থাই ওয়ালটনের প্রতি তাকে আকৃষ্ট করে বলে জানান তিনি।

জানা গেছে, ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। এই সিজনেও ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি ও নিশ্চিত উপহার। ওয়ালটন পণ্যের ক্রেতারা ঈদুল ফিতর পর্যন্ত ক্যাম্পেইনের এই সুবিধা পাবেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]