প্রধানমন্ত্রী সব সময় খোঁজ খবর রাখছেন আর আমরা দায়িত্ব নিয়ে দুর্নীতি মুক্ত করে বাঁধ গুলো সুন্দর ভাবে হয়ে আমাদের অঞ্চলটা ঠিকে থাকে সেই দিকে নজর রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ফসল রক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি কথা গুলো বলেন।
এসময় তিনি আরও জানান,বাঁধ নির্মাণে অনেক দূর্নীতি ছড়িয়ে পরে ছিলো এটা যেন ভবিষ্যতে না হয় আর জিরট্রলারেন্স নিয়ে আসার চেষ্টা করছি,আমাদের ডিপার্টমেন্টের লোকজন সর্তক আছেন। সেই কাজ সত্যতার সাথে জনগনের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী পরিদর্শনের সময় আরও বলেন,সবাই মিলে সর্তক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতি উদ্যোগ দূর্নীতির কারনে ভেঙে পরবে না। এবং দূর্নীতির কারনে যেন আমাদের বদনাম না হয় তার জন্য সবচেয়ে বেশী সর্তক আছি। তার জন্য সবার সহযোগী প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন,খাল খনন,খাল পূর্ন খনন,নদী, হাওর ও ড্রেজিং খনন পাশা পাশিপাশি বাধঁ ও দেয়া আমাদের খুবই প্রয়োজন এবং জনগুরুত্বপূর্ণ। সকল কাজ সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও জন স্বার্থে আমরা পাহাড়াদের ভূমিকায় আছি জনস্বার্থ এই কাজ গুলো তরান্বিত করবো। নদী খনন অব্যাহত আছে যেখানে নেই নতুন করা নেয়া হবে।
বাঁধ নির্মাণে অনিয়ম ও সময় মত বাঁধের কাজ না হওয়া নিয়ে তিনি বলেন,অতিথেও এমনিও হয়েছে তাই এবার আমরা দায়িত্বশীলতার সাথে কাজ করছি আর সে জন্যনেই আমরা এসেছি সরজমিন দেখতে। যাতে নীতিমালা অনুযায়ী হয় বাঁধ৷ বাধঁ হবে বাঁধ নির্মাণের টাকা পাবে। নিশ্চিততা দিচ্ছি টাকা পাবে। আর কাজটা হয়েছে তা আমাকে নিশ্চিত করতে হবে।
বাঁধ নির্মাণে হাওরের জমি ও কান্দা এবং উচু জমি কেটে সাবার করায় পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এই প্রশ্নে জবাবে তিনি বলেন, আমাদের এক্সপার্ট আছে তারা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন কিবাবে এর প্রতিকার করা যায়।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সুনামগঞ্জের সংসদ সদস্য সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পূর্ব সকালে সড়ক পথে সুনামগঞ্জে পৌঁছালে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে সার্কিট হাউজে কিছু ক্ষন অবস্থান করে হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে যান।
কুশল/সাএ
সর্বশেষ খবর