• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
ফরিদুল ইসলাম রঞ্জু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০৮ দুপুর

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও হবে: মির্জা ফখরুল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রয়োজন হলে পুনরায় তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটিই কার্যকর হবে এবং মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত একটি হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ হত্যার ঘটনাগুলো নতুন করে তদন্ত করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই হবে। যেহেতু এ বিষয়ে তদন্ত হয়েছে, দরকার হলে আবারও তদন্ত করা হবে। বিষয়টি এখনো আদালতে রয়েছে।” এনসিপির পক্ষ থেকে বিষয়টিকে মীমাংসিত বলে মন্তব্য করার প্রসঙ্গে তিনি বলেন, “এটা তারাই ভালো জানেন, তাদেরকেই প্রশ্ন করুন।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “মাত্র কয়েকদিন হয়েছে, ১৭ তারিখে আমরা দায়িত্ব নিয়েছি। এখন দেশের পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট ভালো।”

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার সেগুলোকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় সচল করতে কাজ করছে।

নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ঋণী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন। তাদের সমর্থনের কারণেই আজ আমি কাজ করার সুযোগ পেয়েছি।” মাদরাসার উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করেন এবং ভবিষ্যতেও জনগণের সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]