• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০২:৪৮ দুপুর

মিষ্টির আসনে উপনির্বাচনে এমপিদের স্বাক্ষর যাচাইয়ে সংসদ সচিবালয়কে ইসির চিঠি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে থাকা সংসদ সদস্যদের স্বাক্ষর যাচাই করতে জাতীয় সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ অক্টোবর) ইসির যুগ্মসচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন ২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো.মঈন উদ্দীন খানের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সংসদ সচিবালয়ে সচিবকে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত মহিলা আসন-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ অক্টোবর দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ে ২৭ অক্টোবর ২০২৬ তারিখ সংযুক্ত সময়সূচি অনুযায়ী বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইকালে মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে সংসদ সদস্যদের স্বাক্ষর/অনুস্বাক্ষর যাচাই করার প্রয়োজন হবে। উল্লিখিত কারণে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সদস্যগণের স্বাক্ষর সম্বলিত তালিকাসহ জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা উপস্থিত থাকা প্রয়োজন।

এতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র বাছাইয়ের দিন অর্থাৎ ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী সংসদ সদস্যগণের স্বাক্ষর সম্বলিত তালিকাসহ একজন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের জন্য সবিনয় অনুরোধ করছি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১২ নভেম্বর।

সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে

সংসদ সচিবালয় মিষ্টির আসন শূণ্য ঘোষণা করে। আর এখন ভোটের দিকে এগুচ্ছে ইসি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]