শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে শহরের গড়কান্দা দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. আফসার উদ্দিন সভাপতিত্ব করেন। সংগঠনটির সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসির সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি। এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রায় সহস্রাধিক মানুষ অংশ গ্রহন করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর