আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন এবং তাঁর নিহত হওয়ার কোনো তথ্য নেই বলে তিনি জানেন।
ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বিমান হামলায় খামেনির নিহত হওয়ার সম্ভাবনার কথা বলা হলে, সে বিষয়ে এনবিসি খবর-কে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি এ মন্তব্য করেন। চ্যানেলটি দাবি করে, ইসরায়েলি কর্মকর্তারা এমন তথ্য পেয়েছেন যে হামলায় খামেনি নিহত হয়ে থাকতে পারেন।
লাইভ বক্তব্যে আরাঘচি আরও জানান, হামলায় দুইজন কমান্ডার নিহত হয়েছেন। তবে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সবাই নিরাপদ আছেন।
তিনি বলেন, সব শীর্ষ কর্মকর্তা জীবিত এবং নিজ নিজ দায়িত্বে বহাল আছেন। পরিস্থিতি মোকাবেলায় সরকার কাজ করছে এবং সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে খামেনি কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে ইরানি টিভি আল-আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ তথ্য জানায় তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর