• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জবস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১০:০৩ রাত

পোল্যান্ডে রেললাইন নির্মাণ ও ওয়েল্ডিং কাজে ৩১ জন দক্ষ কর্মী নিয়োগ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পোল্যান্ডে রেল অবকাঠামো খাতে জনবল সংকট মোকাবিলায় বিদেশি দক্ষ কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, দেশটির একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানে রেললাইন নির্মাণ ও ওয়েল্ডিং কাজে মোট ৩১ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, পোল্যান্ডভিত্তিক PGM POL Sp. z o.o. রেললাইন নির্মাণ, সংস্কার এবং রেলপথ-সংক্রান্ত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি এ খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য পোল্যান্ড সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে। নিয়োগপ্রাপ্ত কর্মীদের রেললাইন নির্মাণ ও সংস্কারসংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত করা হবে।

নিয়োগপ্রাপ্তদের পদবি হবে ‘মনটার নাভিয়েরঝনি কোলেওয়ে’ (Monter nawierzchni kolejowej), যা মূলত রেললাইন নির্মাণকর্মী হিসেবে পরিচিত। দায়িত্বের মধ্যে থাকবে রেললাইন পরিবর্তন, স্লিপার (podkłady) প্রতিস্থাপন, ওয়েল্ডিং কাজ এবং অন্যান্য কাঠামোগত নির্মাণ কার্যক্রম। প্রকল্পের প্রয়োজন অনুযায়ী কর্মীদের পোল্যান্ডের বিভিন্ন অঞ্চলে কাজ করতে হতে পারে।

অফার লেটার অনুযায়ী, নির্বাচিত কর্মীদের সঙ্গে পূর্ণকালীন চাকরিচুক্তি করা হবে। মাসিক ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮০৬ পোলিশ জ্লোটি (PLN) যা বাংলাদেশি মুদ্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকাও বেশি, যা পোল্যান্ডের প্রচলিত শ্রমআইন অনুযায়ী নির্ধারিত ন্যূনতম মজুরি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চুক্তির মেয়াদ শুরু হবে ১ মার্চ ২০২৬ থেকে এবং শেষ হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৯ সালে।

নিয়োগ প্রক্রিয়া পোল্যান্ড সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট সংক্রান্ত আবেদন অনুমোদনের পর্যায়ে রয়েছে। প্রার্থীদের ওয়েল্ডিং কাজে দক্ষ হতে হবে, বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং ন্যূনতম এসএসসি পাস হতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপের বিভিন্ন দেশে চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কারণে দক্ষ নির্মাণশ্রমিক ও ওয়েল্ডারের চাহিদা বাড়ছে। এ ধরনের নিয়োগ উদ্যোগ বাংলাদেশের মতো শ্রমবাজারসমৃদ্ধ দেশগুলোর জন্য বৈদেশিক কর্মসংস্থানের সম্ভাব্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

এই বিষয়ে যোগাযোগের জন্য ফয়সাল হকের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। 
তার ই-মেইল ঠিকানা faisalhaq247@gmail.com। 
ঢাকায় যোগাযোগের ঠিকানা প্লট-০৩, রোড-৯/এ, বারিধারা জে ব্লক, ঢাকা-১২১২। 
এছাড়া দুবাই অফিসের ঠিকানা নাইফ স্ট্রিট, আল বারাহ বিল্ডিং, দেইরা, দুবাই। যোগাযোগ নম্বর +৯৭১-৫৬২৯৪৮৬৬৯ 
এবং  বাংলাদেশ থেকে +৮৮০১৭১৮-০৪৯৬৮৬ এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।

উল্লেখ্য, এই সংবাদটি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাঠকদের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে। নিয়োগসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, শর্তাবলি ও প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। এ বিষয়ে সংবাদমাধ্যম কোনো ধরনের আর্থিক, আইনগত বা প্রাতিষ্ঠানিক দায়ভার বহন করবে না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com