স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তরে স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নতুন আইজিপির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের ৩২তম মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। ১৯৯৫ সালে তিনি ১৫তম বিসিএস ক্যাডার হিসেবে সহকারী পুলিশ সুপার পদে যোগ দেন। এর আগে মো. আলী হোসেন ফকির উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পুলিশ সদর দপ্তরে ও স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনসহ বাংলাদেশ পুলিশের হয়ে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যোগ দিয়েছিলেন।
১৯৬৮ সালের ৫ এপ্রিল মো. আলী হোসেন ফকির বাগেরহাট জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মো. আলী হোসেন ফকির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক, স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি লাভ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর