• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৯:০১ সকাল

বুড়িচংয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার, মাদক সেবনের দায়ে ৫ যুবকের কারাদণ্ড!

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচং উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। মাদক সেবনের দায়ে পাঁচ যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের রাজাপুর ইউনিয়নের বারেশ্বর চৌমুহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। এ সময় জাহাঙ্গীর স্টোরের সামনে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. নাঈম (২৯) বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের জামাল হোসেন ভূঁইয়ার ছেলে।

একই এলাকায় হাজী স্যানেটারি অ্যান্ড ইলেকট্রনিক্স দোকানের সামনে আরেক সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. দীপু (২৪) বারেশ্বর গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে।

অপরদিকে, কুমিল্লা-বাগড়া সড়কের রাজাপুর ইউনিয়নের পাঁচড়া নূর মসজিদের সামনে চেকপোস্ট বসিয়ে হরিমঙ্গল থেকে কুমিল্লাগামী একটি মোটরসাইকেলে থাকা পাঁচ যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সেবন করে আসার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকার কানুলাল দাসের ছেলে বিশ্বজিৎ দাস (৩৫), ঠাকুরপাড়া এলাকার বিজয় পালের ছেলে প্রীতম পাল (৩৫), তালপুকুরপাড় এলাকার মো. হির মিয়ার ছেলে মোহাম্মদ তৌসিফ (৩৫), মনোহরপুর এলাকার দিদারুল আলমের ছেলে সাইদুল আলম অপু (২৮) এবং পেয়ারাতলী এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ গোলাম রাব্বি (২৩)। রায় ঘোষণার পর তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ওসি লুৎফুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। এলাকায় মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

এ ঘটনায় আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।মাদক সেবনের দায়ে পাঁচ যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com