• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ০৯:৩১ রাত

আশুলিয়ায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিয়া সাইবার ফোর্সের মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকার সাভারের আশুলিয়ায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে আয়োজিত এ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কে এম হারুন অর রশিদ।

জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা শাখার সভাপতি ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এম. এ. কালাম মাদবরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী সেজুতি হোসাইন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরকার, সহসভাপতি মো. হানিফ পলান, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্লা, আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম এবং আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ।

এছাড়া উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মান্নান ভূঁইয়া, আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি মোসা. জোৎস্না ইসলাম, জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলার সহসভাপতি মো. ইমান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, আশুলিয়া থানা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ পলান, সমাজসেবক বিকাশ কুমার বিপ্লব ঘোষ এবং ঢাকা জেলার ছাত্রদলের সাবেক সহসভাপতি মুস্তাফিজুর রহমান রনি।

সভায় আরও উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার সরকার, জিয়া মঞ্চ আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক রিপন শিকদার, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবির ও যুবদল নেতা মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা আশুলিয়া এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তারা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]