• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০২:৩৭ দুপুর

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসলাম মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিপিসি-২ এর একটি দল। আটক আসলাম মিয়া জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের মরহুম নুরু মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

র‍্যাব জানায়, আসলাম মিয়া দীর্ঘ বছর ধরে ভারত সীমান্তবর্তী সাতঘড়িয়া নিজ এলাকায় থেকে পার্শ্ববর্তী ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে মাদক পাচার করে আসছিলেন। এরই মধ্যে আদালত একটি মাদক মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করে। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন জায়গায় অবস্থান করেন। মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ টিম সাতঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আসলাম মিয়াকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গ্রেপ্তার আসলাম মিয়ার বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com