মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহতের খবর পাওয়া গেছে। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা এলাকার মৃত ইউসুফ কাজীর পুত্র মো. বেলায়েত কাজী। পারিবারিক সূত্রে জানাযায় মালয়েশিয়ায় কাজ করার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৬ টার সময় মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপোহ শহরে সড়কে কাজ করার সময় পিছন দিক থেকে আশা গাড়ির ধাক্কায় নিহত হন।
স্থানীয় স্বজনদের সাথে কথা বলে জানাযায়, প্রায় ২ বছর ভাগ্য পরিবর্তনের আশায় দালালদের মাধ্যমে মালয়েশিয়া পাড়ি দেন। তবে তিনি শুরুতেই প্রতারিত হন এবং অবৈধ ভাবে কাজ করতে থাকেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপোহ এলাকায় সড়কের কাজ করত। এসময় পিছন দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমদ মুন্সী জানান, আমি আজ সকালে খবর পাই আমার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চৌকিঘাটা এলাকার বাসিন্দা মৃত ইউসুফ কাজীর পুত্র মো. বেলায়েত কাজী মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপোহ শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এই বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্-আবু-জাহের এর মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর