• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৬:৩৪ বিকাল

নিয়ম বহির্ভূতভাবে এনআইডি সংশোধন করায় কর্মকর্তাকে বরখাস্ত

ফাইল ফটো

নিয়ম বহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, টুঙ্গিপাড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ (প্রাক্তন কার্যালয়, বাবুগঞ্জ, বরিশাল) এর বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অভিযোগে বিভাগীয় মামলা নম্বর-১৩/২০২৫ রুজু করা হয় এবং তদন্তে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এজন্য অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) এর বিধান অনুযায়ী মো. হারুন অর রশিদ উপজেলা নির্বাচন অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ (প্রাক্তন কার্যালয় বাবুগঞ্জ, বরিশাল) কে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা (Subsistence Allowance) ও অন্যান্য আইনানুগ সুবিধাদি প্রাপ্য হবে একই সঙ্গে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন,একটি এনআইডি সংশোধন ভুলে করে হয়ে গিয়েছিল। এর জবাব আমি কমিশনে দিয়েছিলাম। তবে বরখাস্তের আদেশের কপি আমি এখনো পাইনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com