• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৪ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৬:৫২ বিকাল

জয়পুরহাটে যৌথ অভিযানে তিন কারখানাকে জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে জয়পুরহাট শহরের ৩ টি কারখানায় অভিযানে নোংরা পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে জরিমানা করা হয়েছে ।

বুধবার (৪ মার্চ) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পযন্ত এ অভিযান পরিচালনা করেন তারা। এসময় শহরের বনলতা বেকারীকে ৫০ হাজার, রাতুল বেকারীকে ৫০ হাজার এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

এসময় তিনি জানান, কারখানার পরিবেশ অনেক খারাপ, নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্য পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পন্য ব্যবহার করা সহ বিভিন্ন কারণে তিন প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানে জয়পুরহাট র‍্যাবের ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি আব্দুস সালাম সহ র‍্যাব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com