• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৯:৪৭ সকাল

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ১৪টি পদের মধ্যে ৯টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে লড়ে অন্য পাঁচটি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী মো. ইদ্রিস মিয়া।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র আইনজীবী মিজানুর রহমান ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সহিদুল আলম শহীদ পেয়েছেন ১৭৫ ভোট।

একই ফোরাম থেকে আইনজীবী আমিনুল ইসলাম রতন ২৬৫ ভোট পেয়ে টানা ষষ্ঠবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট।

নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ১১টি পদে প্রার্থী দিয়েছিল বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তাঁদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি পদে তাঁরা বিজয়ী হয়েছেন।

বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি এ এম ছাদ্দাদুল হক, লাইব্রেরি সম্পাদক মো. আবু বাক্কার সিদ্দিক মিলন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক মো. নজরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অডিটর মো. আসাদুজ্জামান ভূঁইয়া উৎপল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং সদস্য মো. আবু হানিফ, মো. সোহাগ মিয়া ও মো. সারোয়ার আলম।

আওয়ামীপন্থী বিজয়ী প্রার্থীরা হলেন সহসভাপতি মুফতি মো. জাকির খান, সহসাধারণ সম্পাদক সাজ্জাদুল হক ভূঁইয়া ও মো. আবু সাইম এবং সদস্য মো. রফিকুল ইসলাম ও মো. কোরবান আলী।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com