• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৪:৪৭ দুপুর

খালেদা জিয়াসহ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান 

ছবি: সংগৃহীত

দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-সহ ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

‘স্বাধীনতা দিবস পুরস্কার’ বা ‘স্বাধীনতা পুরস্কার’ বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এই পদক প্রদান করা হয়ে আসছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এ পুরস্কার প্রবর্তন করা হয়।
জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়।

স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রাপ্তদের তালিকা
১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর) — স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদান
২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ — মুক্তিযুদ্ধ
৩. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) — মুক্তিযুদ্ধ
৪. অধ্যাপক ড. জহুরুল করিম — বিজ্ঞান ও প্রযুক্তি
৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল — চিকিৎসাবিদ্যা
৬. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) — সাহিত্য
৭. হানিফ সংকেত — সংস্কৃতি
৮. বশির আহমেদ (মরণোত্তর) — সংস্কৃতি
৯. জোবেরা রহমান (লিনু) — ক্রীড়া
১০. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) — পল্লী উন্নয়ন
১১. ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর) — সমাজসেবা/জনসেবা
১২. এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ — সমাজসেবা/জনসেবা
১৩. মোঃ সাইদুল হক — সমাজসেবা/জনসেবা
১৪. গণস্বাস্থ্য কেন্দ্র — সমাজসেবা/জনসেবা
১৫. মাহেরীন চৌধুরী (মরণোত্তর) — সমাজসেবা/জনসেবা
১৬. কাজী ফজলুর রহমান (মরণোত্তর) — জনপ্রশাসন
১৭. মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি — গবেষণা ও প্রশিক্ষণ
১৮. অধ্যাপক ড. এম এ রহিম — গবেষণা ও প্রশিক্ষণ
১৯. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া — গবেষণা ও প্রশিক্ষণ
২০. আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) — পরিবেশ সংরক্ষণ

সরকারি সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com