ঢাকাস্থ সাংবাদিকদের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাকৃবির শিক্ষক কমপ্লেক্সে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাবেক সভাপতি এবং প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিবেদক ফসিউদ্দিন মাহতাব, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা স্ট্রিমের সিনিয়র রিপোর্টার আতাউর রহমান, ঢাকা পো স্টের নিজস্ব প্রতিবেদক মূছা মল্লিক, বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক আতিকুল ইসলাম শুভ, ক্যাম্পাস টাইমসের মাল্টিমিডিয়া প্রতিবেদক নূর ইসলাম এবং দৈনিক আমার সংবাদের ডিআইইউ প্রতিনিধি মো. আবুল খায়েল। এছাড়া বাকৃবি প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, ভারপ্রাপ্ত সভাপতি মো. আশিকুজ্জামান ও সদস্য আরাফাত হোসাইন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর